প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্সি খুলে উদোম হয়ে গেলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর শরীর থেকে তখন ঠিকরে বেরোচ্ছিল জয়োল্লাস। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর উদ্যাপনটা তো সবাই দেখেছেনই। আর্নল্ড শোয়ার্জেনেগারেরও তা নজর কেড়েছে। কিন্তু এখন পুরোদস্তুর রাজনীতিবিদ শোয়ার্জেনেগার আবার ফুটবল-ভক্ত হলেন কবে? না, রোনালদোর খেলা নয়, তাঁর পেশিবহুল শরীরটাই নজর কেড়েছে টারমিনেটর খ্যাত হলিউড অভিনেতার। ‘ওর শারীরিক গঠন দুর্দান্ত’—শোয়ার্জেনেগারের প্রশংসা রোনালদো নিশ্চয়ই শুনে খুশিই হবেন। শোয়ার্জেনেগার শরীরচর্চার সর্বোচ্চ খেতাব মিস্টার অলিম্পিয়া পেয়েছিলেন সাতবার। অভিনয়ের আগে শরীরচর্চা দিয়েই বিখ্যাত হয়েছিলেন। রোনালদো কি সেদিকে হাঁটবেন? ওয়েবসাইট।