বদ অভ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া শারাপোভা
মারিয়া শারাপোভা

বলে হিট করা মাত্রই মুখ দিয়ে বেরোয় চিৎকার, যা শব্দদূষণেরই নামান্তর। পেশাদার ক্যারিয়ার শুরুর আগে এক জুনিয়র টুর্নামেন্ট খেলার সময় পাশের কোর্টের প্রতিযোগীরা তো আয়োজকদের কাছে নালিশই করে বসেছিল, মেয়েটার চিৎকার তাদের মনঃসংযোগ নষ্ট করছে! কার সম্পর্কে বলা হচ্ছে এতক্ষণে বুঝে যাওয়ার কথা। মারিয়া শারাপোভা। নিজের এই ‘বদ অভ্যাস’ নিয়ে শারাপোভা সম্প্রতি কথা বলেছেন শেপ সাময়িকীর সঙ্গে। জানিয়েছেন, এ অভ্যাস তাঁর পক্ষে ছাড়া এখন অসম্ভব, ‘ছোটবেলা থেকেই করে আসছি, তাই এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। খেলার সময় এটা নিয়ে ভাবিও না।’ ওয়েবসাইট।