বদল আসছে সিএতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাঠামোয় বড়সড় পরিবর্তন আসছে। ছয়টি রাজ্য অ্যাসোসিয়েশনের মনোনীত পরিচালকদের বদলে ক্রিকেট অস্ট্রেলিয়া পরিচালিত হবে ৯ জন পেশাদার নিরপেক্ষ সদস্যের মাধ্যমে। অস্ট্রেলিয়া ক্রিকেটের স্বার্থেই এবং সিএ থেকে রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর ক্ষমতায় ভারসাম্য আনতেই সংস্থার ১৪ পরিচালক ক্র্যাফোর্ড-কার্টারের সুপারিশমালা গ্রহণে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার পত্রপত্রিকা বলছে, এটি হবে ১০০ বছরের মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় পরিবর্তন। ওয়েবসাইট।