বদলে গেছেন নেইমার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গর্জে উঠেছিলেন। ক্রোয়েশিয়ার জালে বল পাঠিয়ে আদায় করেছেন দু-দুটি গোল। প্রথম ম্যাচে ব্রাজিলকে জয় পাইয়ে দিয়েছেন ।
এ জয়ের পর নিজেকেও বদলে ফেলেছেন নেইমার। না, মেজাজ-মর্জি কিংবা খেলার কৌশল নয়; মাথার চুলের ধরন পাল্টে ফেলেছেন তিনি। এর সঙ্গে চুলের রং করেছেন সোনালি। নতুন আদলে প্রাণ খুলে ফরফুরে মেজাজে অনুশীলন করেছেন।