বদলে যাওয়া রায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০ বলে ১০১ রানের ইনিংসটা কত কিছুই না দিল সুরেশ রায়নাকে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতিয়ে ভারতকে তুললেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা তৃতীয়, আর বিশ্বকাপে দ্বিতীয় ব্যাটসম্যান হলেন। পেছনে ফেললেন সতীর্থ গৌতম গম্ভীরকে, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যাঁর ৭৫ রানের ইনিংসই এত দিন হয়েছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দলীয় সর্বোচ্চ। তবে সবচেয়ে বড় প্রাপ্তিটা বোধ হয় এই—ক্যারিয়ারের ‘সেরা ইনিংসটা’ এদিনই খেলে ফেললেন সুরেশ রায়না।সেরা ইনিংসের পেছনে অনেকের অবদান দেখছেন রায়না। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ও আছেন। আছেন স্টিভেন ফ্লেমিং আর ম্যাথু হেইডেনও। ‘আইপিএলের সময় ফ্লেমিং, মাহি (ধোনি) আর হেইডেন আমাকে অনেক সাহায্য করেছেন। জাতীয় দলে শচীন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড় যেটা করেন। নিজের সামর্থ্য অনুযায়ী খেলে তাঁদের আস্থার প্রতিদান দেওয়াটা কর্তব্য ছিল আমার’—পরশু ম্যাচ শেষে বলেছেন ভারতীয় এই ব্যাটসম্যান।এই সাফল্য রায়নাকে শেখাচ্ছে বিনয়ী হতেও, ‘ড্রেসিংরুমে কুম্বলে, রাহুল, শচীন, লক্ষ্মণদের দেখেছি...ধারাবাহিকভাবে ভালো খেলার পরও কত বিনয়ী তাঁরা! তাঁদের সবকিছুই খুব সাদামাটা। হোস্টেলে থেকে বড় হওয়ায় আমার জীবনটাও বেশ সুশৃঙ্খল। আমি চাই, আমাদের সিনিয়র ক্রিকেটারদের মতো হতে। তাঁদের বিনয় থেকে অনেক কিছু শেখার আছে।’তবে ক্রিকেটেরও অনেক কিছু শিখে ফেলেছেন রায়না। সিনিয়রদের পরামর্শ মেনে যেমন বদলে ফেলেছেন নিজের ব্যাটিংয়ের ধরনটাই, ‘গত দুই বছর ধরে আমি প্রচুর ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, নিজের খেলায় উন্নতিও এনেছি। শুরুর দিকে ৩০-৪০ রান করেই আউট হয়ে যেতাম। তখন গ্যারি কারস্টেন একটা ম্যাচের আগে আমাকে ব্যাটিংয়ের ধরনটা বদলাতে বললেন। কৃতিত্বটা তাঁর আর মাহিরই। তবে আইপিএলের সময় হেইডেন ও ফ্লেমিংয়ের পরামর্শও আমার কাজে লেগেছে।’৫.৩ ওভারে ৩২ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছিল ভারত। রায়নার ব্যাটের তাণ্ডবে শুরুর সেই চাপটাই শুধু উড়ে যায়নি, রানের নিচে চাপা পড়ে যায় উল্টো দক্ষিণ আফ্রিকা। বোশেজো স্টেডিয়ামে ১৪ রানের পরাজয়ের পর সুপার এইটে যেতে আগামীকাল আফগানিস্তানকে হারাতেই হবে তাদের।রায়না শুধু এই একটা ইনিংস খেলেই বা ভারতকে এই একটা ম্যাচ জিতিয়েই সন্তুষ্ট নন, ‘ঈশ্বরের ইচ্ছায় এই বছরটা আমার ভালো যাচ্ছে। সেঞ্চুরি করে দলকে জেতাতে পেরে খুব ভালো লাগছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপার এইটে ভালো খেলা। আমি সবকিছু ইতিবাচকভাবে চিন্তা করি। প্রতিটি ম্যাচেই ভালো খেলে দলকে বিশ্বকাপ জেতাতে চাই আমি।’ ওয়েবসাইট।