বদলে যাচ্ছে হকির নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির নিয়মে বড়সড় কিছু পরিবর্তন এনেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। আগামী সেপ্টেম্বরে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে ৭০ মিনিটের পরিবর্তে ম্যাচ হবে ৬০ মিনিট। এখন ৩৫ মিনিট পর ১০ মিনিটের বিরতি। নতুন নিয়মে ১৫ মিনিট করে খেলা হবে চার অর্ধ। প্রথম ও তৃতীয় বিরতি দুই মিনিটের। দ্বিতীয় বিরতি ১০ মিনিট। পেনাল্টি কর্নারের আগে এবং গোলের পর ৪০ সেকেন্ডের ‘টাইম আউট’ থাকবে। গত পরশু লুসানে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভায় নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন এফআইএইচের সভাপতি লিয়েন্দ্রো নেগ্রে, ‘হকির দর্শক আকর্ষণ বাড়াতে এবং খেলোয়াড়দের ক্যারিয়ার আরও লম্বা করতে এমন নিয়ম।’ ওয়েবসাইট।