প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যানদের দিন কি তবে ফুরাল! শুধু ব্যাটসম্যান কেন, দিন ফুরাতে পারে থার্ডম্যান ও টুয়েলফথ ম্যানেরও। ক্রিকেট অভিধান থেকেই মুছে ফেলা হতে পারে শব্দগুলো। এগুলো বড্ডই পুরুষবাচক শব্দ—এই যুক্তিতেই ব্যাটসম্যান, টুয়েলফথ ম্যান শব্দগুলো বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেট প্রশাসক। ক্রিকেটে মেয়েদের সম্পৃক্ততা বাড়াতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ক্রিস্টিনা ম্যাথুজ বিকল্প কিছু শব্দের প্রস্তাব করেছেন। ব্যাটসম্যানের বদলে ব্যাটার, টুয়েলফথ ম্যান ও থার্ডম্যানের বদলে শুধু টুয়েলফথ ও থার্ডের প্রস্তাব রেখেছেন ক্রিস্টিনা। পরিবর্তনটা কেন জরুরি, সেই ব্যাখ্যায় ক্রিস্টিনা বলেছেন, ‘শব্দ অনেক বড় ব্যাপার। এই শব্দগুলো না পাল্টানোর অর্থ পৃথিবীর অর্ধেক মানুষের জন্য আপনার কোনো শ্রদ্ধা নেই।’ এএফপি।