বদ্রিই এখন বিশ্বসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শুরুর আগেই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বোলিংয়ের প্রথম দুটি নাম ছিল ক্যারিবীয়। সুপার টেন পর্ব শেষ হওয়ার পরও আছে তাই। তবে বদলে গেছে ক্রম। সুনীল নারাইনকে দুইয়ে ঠেলে একে উঠে এসেছেন বদ্রি। পরিবর্তনটা অবশ্য এসেছে ২৩ মার্চ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পরই। ওই ম্যাচে ২৮ রান দিয়ে ১ উইকেট নেওয়া বদ্রি চার ম্যাচে ৯.০০ গড়ে পেয়েছেন ১০ উইকেট। ওভারপ্রতি ৫.৬২ রান। বদ্রি-নারাইনের পরই নিজের অবস্থানে রয়েছেন পাকিস্তানের সাঈদ আজমল। বিশ্বকাপ শুরুর আগে শীর্ষ দশে পেস বোলার ছিলেন মাত্র একজন—নুয়ান কুলাসেকারা (৮ম)। সংখ্যাটা এখন দুই, ঢুকেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (৪র্থ)।
ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অ্যারন ফিঞ্চ। তিন থেকে দুইয়ে উঠেছেন শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস্। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের সেরা সাকিব আল হাসান। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের বিশ্বের দুই নম্বর এই খেলোয়াড় ব্যাটিংয়ে ২৩ ও বোলিংয়ে ১১ নম্বরে আছেন। টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
দলীয় র‌্যাঙ্কিংয়ে ভারত শীর্ষে। শ্রীলঙ্কা দুইয়ে। বাংলাদেশ আছে ১০ নম্বরে।