বন্ড আবার ফিরছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে সম্ভাবনার সূর্যোদয় হয়েছিল, ততটা আলোকিত হয়নি তাঁর ক্যারিয়ার। মাত্র ১৮টি টেস্ট ও ৮২টি ওয়ানডেতেই থেমে যেতে হয়েছিল শেন বন্ডকে। হেরেছেন চিরশত্রু ইনজুরির কাছে। গতির ঝড় তোলা বন্ড ফিরছেন আবার। না, এবার আর ২২ গজে ঝড় তোলা হবে না। তবে নিজের ঝুলিতে যেসব অস্ত্র ছিল, সেগুলোই তিনি শিখিয়ে-পড়িয়ে দেবেন উত্তরসূরিদের। অবসর নেওয়ার তিন বছর পর নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে সই করেছেন তিনি। ক্রিকেট ছাড়ার পর গত তিন বছরে এরই প্রস্তুতি নিয়েছেন। বোলিং কোচ হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। সামনে নিউজিল্যান্ডের জন্য ব্যস্ত ও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফর শেষে নিজেদের মাঠে খেলতে হবে ইংল্যান্ডের সঙ্গে। পুরোনো এই প্রতিপক্ষদের সঙ্গে বন্ডের এবারের লড়াইটা হবে নেপথ্যে। ওয়েবসাইট।