বন্দুক ভেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকারে কারা যেন হুমড়ি খেয়ে পড়ল গাড়িটার ওপর। ভেতরে বসা উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। অত্যুৎসাহী পথচারীরা ভাবলেন, বুঝি বন্দুকধারীদের কবলে পড়েছেন মারে। সঙ্গে সঙ্গে পুলিশেও খবর দেওয়া হলো। কিছুক্ষণ পর ঘটনাস্থলে চলে এল স্কটল্যান্ড ইয়ার্ড। কিন্তু কিসের কী, দেখা গেল বন্দুকধারী-টারী কিছু নয়। উত্তর লন্ডনে কিছু পাগল ভক্ত মারের কাছ থেকে অটোগ্রাফ চাইছিলেন। তাও কাগজে-টাগজে নয়, র‌্যাকেটে। সেটাকেই আলো-আঁধারিতে বন্দুক ভেবে ভুল করেছিল কেউ কেউ। তবে ব্রিটিশ পুলিশ সাবধানের মার নেই ভেবে চারজনকে আটক করেছে। পরে অবশ্য তাঁদের জামিনে ছেড়েও দেওয়া হয়েছে। এএফপি।