বন্দুকের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন ক্রিকেট থেকে। এক বছর ইংল্যান্ডে জেল পর্যন্ত খেটেছেন। কিন্তু দুর্ভাগ্য যেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফের পিছু ছাড়ছেই না। দুই দিন আগে লাহোর বিমানবন্দরে এক বন্ধুকে নামিয়ে দিয়ে ফিরছিলেন বাসায়। এমন সময় চার বন্দুকধারী অস্ত্রের মুখে তাঁর গাড়ি আটকায়। মুখে বন্দুক তাক করে নিয়ে যায় আসিফের সঙ্গে থাকা ৯২ হাজার রুপি, পাসপোর্ট, ব্যাংক কার্ড ও দামি ঘড়িসহ সব। তবে অতীত অভিজ্ঞতার কারণেই আসিফ খুব একটা ঘাবড়ে যাননি, ‘আমার জন্য এটা ছিল ভয়াবহ এক ঘটনা। যদিও গত দুই বছর আমার ওপর দিয়ে অনেক কিছুই গেছে।’ ওয়েবসাইট।