বন্দুকের মুখে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনজনকে অপহরণ করে ফুটবলারদের কাছে মুক্তিপণ আদায় কিংবা মহাসড়কে গাড়ি থামিয়ে বন্দুকের মুখে সবকিছু কেড়ে নেওয়া ব্রাজিল-আর্জেন্টিনায় ‘গা-সওয়া’ ব্যাপার। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ৩টি ম্যাচ খেলা দানিয়েল মন্তেনেগ্রো সেদিন শিকার হলেন এ রকম এক ঘটনার। সোমবার রাতে পশ্চিম বুয়েনস এইরেসের মহাসড়কে তাঁর গাড়ি আটকায় কিছু বন্দুকধারী। কয়েকজন মন্তেনেগ্রোর ছেলেমেয়ে এবং স্ত্রীকে গাড়িতে জিম্মি করে, অন্যরা মন্তেনেগ্রোকে নিয়ে যায় তাঁর বাসায়। টাকাপয়সা এবং অন্যান্য দামি জিনিস লুটের পর অবশ্য আবাসিক এক কমপ্লেক্সে নিয়ে মন্তেনেগ্রোর স্ত্রী-সন্তানদের ছেড়ে দেয় বন্দুকধারীরা। তবে তারা কাউকে মারধর করেনি বলে জানিয়েছেন বর্তমানে ইন্দিপেনন্দিয়েন্তে এবং আগে অলিম্পিক মার্শেই, রিয়াল জারাগোজা, ওসাসুনায় খেলা মন্তেনেগ্রো। সিনহুয়া।