বন্ধু তুমি...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুর দুঃখে বন্ধুর মন তো কাঁদে । দুই বন্ধু সামির নাসরি ও এরিক আবিদালের স্বপ্নভঙ্গের বেদনায় ফ্রাঙ্ক রিবেরিও তাই ব্যথিত। ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা পাননি নাসরি ও ক্যানসারের সঙ্গে যুদ্ধে জেতা বার্সেলোনার সাবেক ডিফেন্ডার আবিদাল। তাঁদের বাদ পড়াটাকে রিবেরি বলছেন হতাশার। জানিয়েছেন সমবেদনা, ‘আমি সত্যিই দুঃখিত। কারণ এরিক ও সামির সঙ্গে আমার বিশেষ সম্পর্ক। তারা দুজন আমার বন্ধু। এরিকের জন্য আমি হতাশ। কারণ সে বাছাইপর্বে সবগুলো ম্যাচই খেলেছে। তবে মোনাকোতে কিছু কঠিন মুহূর্ত গেছে তার। আমি সামিরের জন্য দুঃখিত। ম্যানচেস্টার সিটিতে দারুণ একটা মৌসুম কাটিয়েছে সে। কিন্তু আমি কোচ নই।’ তবে রিবেরি মনে করেন ব্রাজিলে ফ্রান্স শক্তিশালী এবং সংঘবদ্ধ থাকবে। ওয়েবসাইট।