বন্ধুতার জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুকে ভুলে যাননি আন্দ্রেস ইনিয়েস্তা। ভুলতে পারেন না। বন্ধুকে স্মরণ করার সবচেয়ে ভালো উপায়টিই বেছে নিলেন। বিশ্বকাপের ফাইনালে গোল! যে গোলটি আবার প্রথম শিরোপা এনে দিল স্পেনকে। ওই গোলের পরই জার্সি খুলে ইনিয়েস্তা জানিয়ে দিলেন, ‘দানি জার্ক সব সময়ই আমাদের সঙ্গে থাকবে।’ ডিফেন্ডারদের ফাঁক গলে সেস ফ্যাব্রিগাস তাঁকে যে পাসটি দিয়েছেন, ইনিয়েস্তা বলছেন, সে পাসটাও ‘জার্ক পাস’। জার্ক যে না থেকেও ছিলেন তাঁদের সঙ্গে! গত মৌসুম শুরুর আগে জার্ককে অধিনায়ক বানিয়েছিল তাঁর ক্লাব এসপানিওল। অথচ ক্লাবের নেতৃত্ব নিয়ে মাঠে নামাই হয়নি তাঁর। প্রাক-মৌসুম সফরে ইতালি গিয়েছিল এসপানিওল। সেখানেই হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জার্ক, মাত্র ২৬ বছর বয়সে। জার্কের মৃত্যু ভীষণভাবে নাড়া দিয়ে গিয়েছিল বার্সা প্লে-মেকারকে। আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, ফাইনালে গোল পেলে সেটি উৎসর্গ করবেন জার্ককেই। অবশেষে সেই গোল এল ১১৬ মিনিটে। শুধু স্পেনের নয়, পরশু জোহানেসবার্গে রচিত হলো বন্ধুত্বেরও জয়গান!চ্যাম্পিয়নস্পেন, ২১০ কোটি টাকা।রানার্সআপহল্যান্ড, ১৬৮ কোটি টাকা।পরাজিত দুই সেমিফাইনালিস্টজার্মানি, উরুগুয়ে—প্রতিটি দল ১৪০ কোটি টাকা।পরাজিত চার কোয়ার্টার ফাইনালিস্টআর্জেন্টিনা, ব্রাজিল, ঘানা ও প্যারাগুয়ে—প্রতিটি দল ১২৬ কোটি টাকা ।দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া আট দলচিলি, ইংল্যান্ড, জাপান, মেক্সিকো, পর্তুগাল, স্লোভাকিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র—দলপ্রতি ৬৩ কোটি টাকা।প্রথম রাউন্ডে বিদায় নেওয়া ১৬ দলআলজেরিয়া, অস্ট্রেলিয়া, ক্যামেরুন, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, হন্ডুরাস, ইতালি, আইভরিকোস্ট, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও সুইজারল্যান্ড—প্রতিটি দল পাবে ৫৬ কোটি টাকা।