বন্ধুরজন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্ট ম্যানচেস্টার ইউনাইটেড অন্তঃপ্রাণ, এ তো প্রায় সবারই জানা। কিন্তু পরেরবার যদি ইংল্যান্ড যান, ইউনাইটেড নয়, সবার আগে হয়তো যাবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়ালের খেলা দেখতে। কেন? তাঁর প্রিয় বন্ধু রিকার্ডো ফুলার যে এই মৌসুম থেকে খেলবেন মিলওয়ালের হয়ে! জ্যামাইকান এই স্ট্রাইকার কিছুদিন আগে ব্ল্যাকপুল ছেড়ে যোগ দিয়েছেন মিলওয়ালে। বোল্টের ছেলেবেলার বন্ধু তিনি। এখনো নাকি সময় পেলেই দুজন বসে যান আড্ডা দিতে। সেই বন্ধুত্বের দাবি থেকেই ফুলার বোল্টকে আমন্ত্রণ জানিয়েছেন মিলওয়ালের খেলা দেখতে যাওয়ার জন্য, ‘আমি জানি সে ইউনাইটেডের সমর্থক। কিন্তু সে আমার আমন্ত্রণ রাখবে। কে জানে, খেলা দেখার পর হয়তো মিলওয়ালকেই সমর্থন শুরু করবে!’ সেটা হলে ইউনাইটেড সমর্থকেরা একটু মনঃক্ষুণ্ণ হবেন বৈকি! মেইল অনলাইন।