বয়কটের ধোনি-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব কেড়ে নেওয়ার ব্যাপারে সাম্প্রতিক সময়ে অনেক কথাবার্তা হয়েছে। তবে নেতৃত্ব কেড়ে নেওয়ার প্রসঙ্গ দূরে থাক, ভাগ্য সহায় আছে বলেই ভারতীয় দল ধোনির মতো একজন অধিনায়ক পেয়েছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট।ভারতীয় দল সম্পর্কে বয়কটের মূল্যায়ন, ভারত মাঝারি মানের দল। তাই এই দলের ব্যর্থতার ভার অধিনায়কের ওপর চাপানোর পক্ষে নন তিনি। বয়কটের প্রশ্ন, ‘আপনি কি শুধু জয় ও হারের অনুপাত দিয়ে একজন অধিনায়ককে বিচার করবেন, নাকি তাঁর দলের মান, খেলোয়াড়দের সামর্থ্য বিবেচনায় আনবেন?একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটকে বয়কট বলেন, ‘বর্তমান ভারতীয় দলে মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব রয়েছে। ভালো স্পিনার নেই, ফাস্ট বোলার নেই। তারকা ব্যাটসম্যানদের অনেকেই এখন আর খেলছে না। দ্রাবিড় ও লক্ষ্মণ অবসরে গেছে। শচীন টেন্ডুলকার সাম্প্রতিক সময়ে রান পায়নি। এখন সবকিছুর দায় কি ধোনির?’৭২ বছর বয়সী বয়কট বলেন, দল হারলে অধিনায়ককে দোষারোপ করা হয়। এটা যুদ্ধের মতো, হারলে জেনারেলকে বরখাস্ত করা হয়। ধোনির ক্ষেত্রেও এমনটা হচ্ছে। ভারতীয় দল কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। জহির খান ও হরভজন সিংয়ের ফর্ম নেই। দ্রাবিড় ও লক্ষ্মণ অবসরে গেছে। শচীন টেন্ডুলকার ক্যারিয়ারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।বয়কট স্বীকার করেন, টেস্টে ধোনির নেতৃত্বে কিছুটা দুর্বলতা আছে। তবে টেস্টে অধিনায়কত্ব করার ক্ষেত্রে তাঁর চেয়ে যোগ্য কেউ এই মুহূর্তে ভারতীয় দলের নেই বলেও মনে করেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।বয়কট বলেন, ‘আমি মনে করি, ওয়ানডে অধিনায়ক হিসেবে ধোনি অসাধারণ। নেতৃত্বের যথেষ্ট দক্ষতা ওর মধ্যে রয়েছে। অবশ্য টেস্ট ম্যাচগুলোতে কৌশলগত দিকে কিছুটা দুর্বলতা দেখা যায়। তবে যত দিন ওর চেয়ে ভালো একজনকে খুঁজে পাওয়া না যায়, তত দিন অধিনায়কত্ব চালিয়ে যেতে পারে ধোনি।’ সূত্র: পিটিআই।