বয়স চুরি করেননি, দাবি ফ্যালকাওয়ের

বয়স চুরি করেছেন রাদামেল ফ্যালকাও! মনাকো স্ট্রাইকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগই তুলেছে তাঁর নিজ দেশ কলম্বিয়ার একটি টেলিভিশন। তবে অভিযোগটা আজ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ফ্যালকাও। নটিসিয়াস উনো নামের চ্যানেলটির দাবি, ফিফার তথ্য অনুযায়ী ফ্যালকাওয়ের জন্মতারিখ যেটা দেখানো হয়, সেই ১০ ফেব্রুয়ারি ১৯৮৬ নাকি মিথ্যা। ফ্যালকাও ১০ ফেব্রুয়ারিতেই জন্মেছেন, তবে ১৯৮৪ সালে। ফ্যালকাওয়ের প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ড ঘেঁটে দেওয়া হয়েছে এই তথ্য। এই হিসাবে ফ্যালকাওয়ের বয়স ২৭ নয়, হবে ২৯ বছর। তবে এক টুইটার বার্তায় খবরটি সত্যি নয় বলে দাবি করেছেন কলম্বিয়ান স্ট্রাইকার, ‘গণমাধ্যমে আমার বয়স নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে আমি বিস্মিত। এটা পুরোপুরি ভিত্তিহীন। আমি এটা অস্বীকার করছি এবং এই বিতর্ক চিরদিনের জন্য এখানেই ইতি টানছি।’ কলম্বিয়ান চ্যানেলটির দাবি সত্যি নাকি মিথ্যা, এখনই অবশ্য এই সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় আসেনি। কারণ ফ্যালকাও অভিযোগ অস্বীকার করলেও চ্যানেলটি এখন পর্যন্ত তাদের আগের অবস্থানেই আছে। খবরটা শেষ পর্যন্ত সত্যি হলে তা মনাকোর জন্য একটা ধাক্কাই হবে। ফর্মের তুঙ্গে থাকা একজন ২৯ বছর বয়সী ফুটবলারের পেছনেই পাঁচ কোটি পাউন্ডের বিশাল অঙ্ক বিনিয়োগ করেছে ক্লাবটি। ২৭ বছর বয়সী এক ফুটবলারের বাজারদর আর ২৯ বছর বয়সীর বাজারদর সমান হয় না। খেলোয়াড়েরা ত্রিশের ঘরে যতই এগোতে থাকেন, তাঁদের দর ততই কমে।
তা ছাড়া ফ্যালকাওকে ২৭ ভেবেই তাঁকে পাঁচ বছরের জন্য কিনেছে মনাকো। কিন্তু আসলেই তাঁর বয়স ২৯ হলে চুক্তির মেয়াদ শেষের সময় ফ্যালকাওয়ের বয়স হবে ৩৪, কার্যত ক্যারিয়ারের শেষ প্রান্তে তত দিনে পৌঁছে যাবেন তিনি। সূত্র: ফক্সস্পোর্টস।
�����Ⱥ- p. ��রের সংস্কারের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই সংস্কারের কারণে এক দশকের মধ্যে অভিবাসন এখন সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, চলতি বছরই অভিবাসনবিষয়ক নতুন আইনে অবৈধ অভিবাসীরা যাতে কোনো সরকারি সুযোগ-সুবিধা বা স্বাস্থ্যসেবার মতো কোনো সেবা বিনা মূল্যে না পান সেই ব্যবস্থা করা হবে।