বয়সভিত্তিক সাঁতার শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে বরাবরের পুরোনো ছবিটা এবারও বদলাচ্ছে না। সারা দেশের এই বিপুলসংখ্যক সাঁতারুর জন্য থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা আজও হয়নি। সেই মিরপুর ক্রীড়াপল্লি আর মিরপুর সাঁতার পুলে পাদাগাদি করে রাখা হচ্ছে সাঁতারুদের। প্রতিযোগিতার ব্যাপ্তি বেড়েছে, খরচের দিক থেকে এবার সবচেয়ে বেশি বাজেট (১৮ লাখ টাকা)। কিন্তু খেলোয়াড়দের ভাগ্য পরিবর্তন হয়নি।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতার টাইমিং ধরা হবে ইলেকট্রনিক স্কোরবোর্ডে। বয়সভিত্তিক সাঁতার উপলক্ষে মিরপুর সাঁতার কমপ্লেক্সের ইলেকট্রনিক বোর্ড সচল করা হয়েছে। ডাইভিং প্রতিযোগিতা হবে সেনাবাহিনীর ডাইভিং পুলে।

প্রতিযোগিতা উপলক্ষে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজউদ্দিন রফিজ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।