প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানের পাশ দিয়েই গুলি গেছে নিক কিরগিওসের। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জিততে ঘাম বের হয়ে গেছে এই অস্ট্রেলিয়ানের। তবে হারার আগেই কিন্তু হেরে যেতে বসেছিলেন। আরেকটু হলেই খেলা শেষের আগেই মাঠ থেকে বহিষ্কার হতেন! মিখাইল ইয়োঝনির সঙ্গে ম্যাচে বেশ কয়েকবার অশ্রাব্য শব্দ উচ্চারণ করে ফেলেন। তাও আবার উচ্চস্বরে। প্রথমবার করার পর রেফারি সতর্ক করে দিয়েছিলেন তাঁকে। কিন্তু আরও দুবার একই কাণ্ডের পুনরাবৃত্তি করেন। চতুর্থবার করলেই তখনই ব্যাগ নিয়ে কোর্ট ছেড়ে যেতে হতো। ভাগ্য ভালো, উইম্বলডনে নাদালকে হারিয়ে সাড়া ফেলে দেওয়া কিরগিওকিস আর তেমন করেননি। পরে নিজে স্বীকার করেছেন, উত্তেজিত হয়েই বারবার অমন করেছিলেন। বয়স মাত্র ১৯, উত্তেজনা একটু বেশি থাকাই তো স্বাভাবিক। এএফপি।