বরখাস্ত গুচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোচ পিটার মুরসের যুগে প্রথম বলি গ্রাহাম গুচ। ইংল্যান্ডের ব্যাটিং কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে সাবেক ইংলিশ অধিনায়ককে। ২০১২ সালের মার্চ থেকে এই দায়িত্বে ছিলেন গুচ। বরখাস্ত হয়ে স্বাভাবিকভাবেই হতাশ সাবেক ইংলিশ অধিনায়ক। তবে দলের স্বার্থে সিদ্ধান্তকে মেনে নিয়েছেন, ‘অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে আলোচনার সময় জানতে পারি সে দলে পরিবর্তন চায়। হতাশ হলেও আমি কুক ও নতুন কোচ মুরসের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আশা করব, ওরা ঠিক পথেই ইংল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।’ ওয়েবসাইট।