বরখাস্ত ডালগ্লিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরখাস্ত হলেন কেনি ডালগ্লিশ। লিগে দলের বাজে পারফরম্যান্সের মূল্য দিলেন লিভারপুলের কোচ। গত ২০ বছরের মধ্যে এবারই প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে ফল করেছে ১৮ বারের চ্যাম্পিয়নরা, হয়েছে অষ্টম। এরই মূল্য দিতে হলো কাল বরখাস্ত হয়ে। ক্লাবটির মার্কিন মালিকেরা গতকাল চুক্তি বাতিল করেছেন ডালগ্লিশের। লিভারপুলের ওয়েবসাইটে এক বিবৃতিতে সিদ্ধান্তটি জানায় ক্লাব কর্তৃপক্ষ।গত বছর অনেক আশা করে লিভারপুল তার গৌরব দিনের সঙ্গী ডালগ্লিশকে ফিরিয়ে এনেছিল। কিন্তু ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত অল রেডদের তিনটি লিগ ও দুটি এফএ কাপ জেতানো কোচ গত দেড় বছরে এক কার্লিং কাপ ছাড়া জেতাতে পারেননি কিছুই। লিগে একের পর এক হোঁচট খাওয়া দলটি চ্যাম্পিয়ন সিটির ৩৭ পয়েন্ট পেছনে থেকে লিগ শেষ করেছে। রয়টার্স।