বরখাস্ত ম্যাথাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরখাস্ত হলেন বুলগেরিয়ার ফুটবল কোচ লোথার ম্যাথাউস। ইউরো বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হয়েছে বুলগেরিয়া। এই ব্যর্থতারই বলি হলেন জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত বছরের সেপ্টেম্বরেই বুলগেরিয়ার প্রথম বিদেশি কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন একসময়ের বিশ্বসেরা ফুটবলার।বুলগেরিয়া ফুটবল ইউনিয়নের সভাপতি বরিস্লাভ মিহাইলোভ ম্যাথাউসের বরখাস্ত হওয়াকে শুধু দলের খারাপ ফলাফলকেই কারণ দেখাননি, ‘ম্যাথাউসকে সরানোর অনেক কারণ আছে। দলের মধ্যে চাপ ও নেতিবাচক মানসিকতা ভর করেছিল। তাই এই পরিবর্তনটা জরুরি হয়ে পড়েছিল।’ম্যাথাউসের অধীনে ইউরো বাছাইয়ের ৭ ম্যাচে মাত্র একটিতেই জিতেছিল বুলগেরিয়া, হেরেছে চারটিতে। এএফপি।