বরখাস্ত ময়েস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ তোলপাড় ব্রিটিশ প্রচারমাধ্যমে। গার্ডিয়ান, টেলিগ্রাফ ও মেইল অনলাইন কাল একসঙ্গে জানিয়ে দিল, বরখাস্ত হতে যাচ্ছেন ডেভিড ময়েস। পরে ইএসপিএনও জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের বরখাস্ত হওয়াটা সময়ের ব্যাপার। এভারটনের সঙ্গে এ সপ্তাহের হারের পরেই নাকি সিদ্ধান্তটা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এ মৌসুমে স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হওয়ার পর ময়েস ক্লাবকে বড় কোনো শিরোপা দূরে থাক, চ্যাম্পিয়নস লিগে নিতেও ব্যর্থ হয়েছেন। তাঁর অধীনে ৫১ ম্যাচের ২৭টিতে জিতেছে ইউনাইটেড। হেরেছে ১৫টি, ড্র ৯টি ম্যাচে। গত ২০ বছরে ইউনাইটেড এর চেয়ে খারাপ করেনি কখনো।

তবে ময়েসকে বরখাস্ত করা হয়নি বলে জানিয়েছেন ক্লাবের এক মুখপাত্র। মৌসুম শেষের আগেই ময়েস ক্লাব ছেড়ে যাবেন কি না, এমন প্রশ্নে কোনো জবাব দেননি ইউনাইটেডের ওই মুখপাত্র। এএফপি, ওয়েবসাইট।