বরখাস্ত হচ্ছেন পিসিবির চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব রয়েছে আরও কয়েক মাস। মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবর মাসে। এর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটকে দেশটির প্রেসিডেন্ট ও বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক আসিফ আলী জারদারি বরখাস্ত করতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে।পাকিস্তানের দৈনিক দ্য নেশন জনায়, নতুন চেয়ারম্যান নির্বাচনে কাজ শুরু করেছে পিসিবি। ইজাজ বাটের উত্তরসূরি নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন বোর্ডের সাবেক প্রধান নির্বাহী আরিফ আলী খান আব্বাসী ও সাবেক অ্যাডহক কমিটির চেয়ারম্যান জাফর আলতাফ।২০০৮ সালের অক্টোবরে দুই বছরের জন্য পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পান ইজাজ বাট। ২০১০ সালে বাটের মেয়াদ আরও এক বছর বাড়ান প্রেসিডেন্ট জারদারি। ওয়েবসাইট।