বরিশাল জিতলেই জটিল হিসেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পঁেৌছে গেছে দুরন্ত রাজশাহী। সেমিফাইনালের বাকি তিনটি স্পট নিয়েই এখন যত জল্পনা-কল্পনা। সিলেট রয়্যালস এই হিসেবে নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই মুহূর্তে শেষ চারে ঢোকার জন্য লড়ছে চিটাগং কিংস ও বরিশাল বার্নার্স। দুটি দলেরই এটি শেষ ম্যাচ। কাল সেমিফাইনালের প্রত্যাশায় থাকা বাকি দুই দল ঢাকা গ্ল্যাডিয়েটরস দুরন্ত রাজশাহীর বিপক্ষে ও খুলনা রয়েল বেঙ্গলস সিলেট রয়্যালসের মুখোমুখি হবে।বরিশাল যদি আজ চিটাগং কিংসের বিপক্ষে হেরে যায়, তাহলে হিসেব সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে শেষ চারে রাজশাহীর সঙ্গী হবে খুলনা, চিটাগং ও ঢাকা। বরিশাল বার্নার্স যদি হিসেব জটিল করতে চায়, তাহলে তাদের চিটাগংয়ের বিপক্ষে জিততে হবে ১৬ ওভারের মধ্যে। ১৬ ওভার এক বলে জিতলে তাদের নেট রান রেট চিটাগংয়ের সমান হবে। এর বেশি আর একটি বল লেগে গেলেই তারা চিটাগংয়ের চেয়ে পিছিয়ে যাবে। বাইলজ অনুযায়ী বিপিএলে মুখোমুখি লড়াইয়ের হিসেবটা আগে ধরা হচ্ছে, পরে ধরা হচ্ছে নেট রান রেট। বরিশাল এর আগের ম্যাচে চিটাগংয়ের কাছে হেরে গিয়েছিল। বরিশাল ১৬ ওভারে জিতে তাদের নেট রান রেট চিটগংয়ের ওপরে নিয়ে গেলে সেক্ষেত্রে চিটাগংয়ের অন্য দলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকবে না। কারণ চিটাগংয়ের আর কোনো খেলা নেই।মোট কথা বরিশাল জিতলেই বিপিএলের সেমিফাইনালের জন্য বাকি তিন দল ঠিক করতে একটু গলদঘর্ম হতে হবে পরিসংখ্যানবিদদের।