বরিশাল বার্নার্সে আরও দুই বিদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলের নিলামে আট বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করতে পারেনি বরিশাল বার্নার্স। সেই কোটা পূরণ হয়েছে কাল। অস্ট্রেলিয়ার শেন হারউড ও ইংল্যান্ডের ফিল মাস্টার্ডকে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। নিলাম তালিকায় প্রথম জন ছিলেন ‘বি’ শ্রেণীতে, দ্বিতীয় জন ‘সি’ শ্রেণীতে। অর্থাৎ, হারউডের দাম ৫০ হাজার ডলার, মাস্টার্ডের ৩০ হাজার। এর আগে নিলামে ক্রিস গেইল, ব্র্যাড হজ, ইয়াসির আরাফাত, আহমেদ শেহজাদ, হামিদ হাসান ও রমিজ রাজা জুনিয়রকে কিনেছে বরিশাল বার্নার্স।