বরিশাল বার্নার্সের দ্বিতীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেইল-ঝড় উঠতে উঠতে ওঠেনি। তবে আহমেদ শেহজাদের ব্যাট ভালোই জোগাল দর্শক-বিনোদন। বরিশাল বার্নার্সের রান তাতে হলো ২ উইকেটে ১৮০ এবং সেটাই বিপিএলে টানা দ্বিতীয় ম্যাচ জেতাতে যথেষ্ট হলো তাদের জন্য। শেরেবাংলা স্টেডিয়ামে কাল দ্বিতীয় ম্যাচে দুরন্ত রাজশাহীকে তারা হারিয়েছে ২২ রানে। দুই ম্যাচ খেলে দুটিতেই হারল রাজশাহী।মারকাটারি ইনিংস ছিল। কিন্তু ব্যক্তিগত ১৯ রানে শন আরভিনের পিচ্ছিল হাত আর ৩৮ রানে রাজ্জাকের বলে কট বিহাইন্ড হয়েও আম্পায়ারের ভুলে বেঁচে যাওয়া ক্রিস গেইল যেতে পারলেন না বেশি দূর। দুই ছক্কা, চার বাউন্ডারিতে ২৩ বলে ৩৯ রান করেই প্রথম ম্যাচে সেঞ্চুরির ঝড় তোলা ক্যারিবীয় ব্যাটসম্যান কট বিহাইন্ড স্যামুয়েলসের বলে। তবে ৮২ রানের ওপেনিং জুটিতে তাঁর সঙ্গী শেহজাদ ৪০ বলে ৬৭ করে আলো ছড়ালেন। সঙ্গে ব্র্যাড হজের ২৫ বলে ৩৮ রানের বড় প্রভাব থাকল বরিশাল বার্নার্সের বড় রানে। তবে অধিনায়ক শাহরিয়ার নাফীসের ৩২ বলে অপরাজিত ২৮ রানে টি-টোয়েন্টির মেজাজটা ঠিক আসেনি। যেন খোলস থেকে বের হতে পারেননি শাহরিয়ার।৪২ রানে ৩ উইকেট হারিয়ে ইনিংসের শুরুতেই ছিটকে যায় দুরন্ত রাজশাহী। তবে মিজানুর রহমান চিনিয়েছেন নিজেকে। প্রথমে বিপিএলের নিলাম তালিকা থেকেই বাদ পড়ে যাওয়া এই ওপেনারের ৫২ বলে ৬৫ রানই রাজশাহীর ইনিংসের চুম্বক অংশ। চতুর্থ উইকেটে পাকিস্তানি আবদুল রাজ্জাকের (২৭) সঙ্গে ৪৯ রানের জুটি হয়েছে তাঁর।সংক্ষিপ্ত স্কোরবরিশাল বার্নার্স: ২০ ওভারে ১৮০/২ (শেহজাদ ৬৭, গেইল ৩৯, হজ ৩৮*, শাহরিয়ার ২৮*; স্যামুয়েলস ১/২২, রাজ্জাক ১/২৭)। দুরন্ত রাজশাহী: ২০ ওভারে ১৫৮/৯ (মিজান ৬৫, রাজ্জাক ২৭, সাব্বির ১৫*; হারউড ২/২০, নাজমুল ২/২২, ইয়াসির ২/৩৪)। ফল: বরিশাল বার্নার্স ২২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আহমেদ শেহজাদ।