বরিশালের কাছে বিধ্বস্ত সিলেট
একের পর এক হেরেই চলেছে সিলেট রয়্যালস। প্রথম ম্যাচে ১০ উইকেটে হার। এর পর ৭ উইকেট, ১৬ রান, আবার ৭ উইকেট, ২ রানের পর আজ চট্টগ্রামে বরিশাল বার্নার্সের কাছে ৯ উইকেটে হেরেছে সিলেট।টানা ষষ্ঠ হারের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট। কিন্তু সংগ্রহটা ভালো হয়নি। শেষ পর্যন্ত লড়ে ৭ উইকেটে ১২০ রান তোলে সিলেট। জবাবে মাত্র ১৩.২ ওভার খেলে জয় তুলে নেয় বরিশাল।আহমেদ শেহজাদ ও ব্রাড হজের উদ্বোধনী জুটিতেই জয়ের কাছাকাছি পৌঁছে যায় বরিশাল। জয়ের জন্য দলটির প্রয়োজন ছিল ১২১ রান। এর মধ্যে উদ্বোধনী জুটিতেই আসে ১১৬ রান। ৪০ বল খেলে ৬০ রান করে আউট হন শেহজাদ। আর দলকে জয় এনে দিয়ে ৩৪ বলে ব্যক্তিগত ৫৪ রানে অপরাজিত থাকেন হজ।সংক্ষিপ্ত স্কোর:সিলেট রয়্যালস: ১২০/৭ (২০ ওভার)তানভীর ৩৩, নাঈম ২২*সোহরাওয়ার্দী ২০/৩, ফরহাদ ১৬/২বরিশাল বার্নার্স: ১২১/১ (১৩.২ ওভার)শেহজাদ ৬০, হজ ৫৪*হগ ১৬/১টস: সিলেট রয়্যালসফল: বরিশাল ৯ উইকেটে জয়ী।