প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় ক্রিকেটারদের যেন বিয়ের ধুম পড়েছে। হরভজন সিং, রোহিত শর্মার পর এবার বরুন অ্যারনও জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন। কনে রাগিনীর সঙ্গে অ্যারনের পরিচয় সেই স্কুল থেকেই, প্রেমের শুরুও তখন। পরশু জামশেদপুর আদালতে খ্রিষ্টীয় রীতিতে গাঁটছড়া বাঁধলেন দুজন। কোনো অনুষ্ঠান হয়নি অবশ্য, দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই শুধু ছিলেন দুজনের নতুন জীবনের মাহেন্দ্রক্ষণে। ২৬ বছর বয়সী বরুন আজ থেকে শুরু ঝাড়খন্ডের হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালেও খেলবেন না। এনডিটিভি।