বরুসিয়া ডর্টমুন্ড ৪: ১ রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডর্টমুন্ডে এসে এমনভাবে বিধ্বস্ত হতে হবে, সেটা রিয়াল মাদ্রিদ স্বপ্নেও ভাবেনি। সংখ্যার হিসাবেও চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচ নতুন করে লিখেছে অনেক কিছুইরিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪ গোল করা প্রথম খেলোয়াড় বরুসিয়া ডর্টমুন্ডের রবার্ট লেভানডফস্কি। এই নিয়ে দশমবার কেউ চার বা এর চেয়ে বেশি গোল করলেন। লিওনেল মেসি একাই করেছেন দুবার।দুই সেমিফাইনালে দুই দলের (বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ) চার বা তার বেশি গোল খাওয়ার ঘটনা এবারই প্রথম। টানা ছয় ম্যাচে গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে এই কীর্তি ছিল মারুয়ান শামাখ (আর্সেনাল) ও বুরাক ইলমাজের (গ্যালাতাসারাই)। পঞ্চম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোল করলেন রোনালদো। রাউল (৭১), মেসি (৫৯), নিস্টলরয় (৫৬), অঁরি (৫০) আছেন সামনে। সেমিফাইনালে ৬ গোল করার কীর্তিটা অবশ্য শুধুই রোনালদোর। এর আগে নকআউট পর্বে তিন গোলের ব্যবধান ঘোচাতে পেরেছে একটা দলই। ২০০৪ সালে দেপোর্তিভো এসি মিলানের কাছে ৪-১ গোলে হারার পর নিজেদের মাঠে জিতেছিল ৪-০ গোলে। অল জার্মান ফাইনালের যে সম্ভাবনা এবার উজ্জ্বল, এর আগে তা হয়েছে একবারই। ১৯৮০ সালে ফ্রাঙ্কফুর্ট ও বরুসিয়া মনশেনগ্লাডবাখের মধ্যে।