প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলে বর্ণবাদী আচরণ? আর না, আর না! এখন তথ্যপ্রযুক্তির ব্যবহার হবে বর্ণবাদের বিরুদ্ধে। কিক ইট আউট নামের এক বর্ণবাদবিরোধী সংঘ একটা মুঠোফোন অ্যাপ্লিকেশন চালু করেছে। এর মাধ্যমে মাঠের যেকোনো বর্ণবাদী আচরণ সরাসরি রিপোর্ট করা যাবে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াও সহজ হবে। এটা অবশ্য শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেই প্রযোজ্য। বর্ণবাদের শুরু তো আদিকালে। কিন্তু ইদানীং যেন এটির বাড়বাড়ন্ত। মানুষ এগিয়ে যাচ্ছে, সমাজ এগোচ্ছে। কিন্তু ফুটবলে বর্ণবাদ আরও জেঁকে বসছে। এএফপি।