প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রস বার্কলি নাইট ক্লাবে গিয়ে মারামারি করেছেন। শিরোনাম হিসেবে এর চেয়ে বেশি কিছুর দরকার ছিল না। কিন্তু কেলভিন ম্যাকেঞ্জি আরেকটু রং মাখাতে চাইলেন। ইংলিশ ট্যাবলয়েড দ্য সান-এ কলাম লেখেন তিনি, এদিন তাঁর নিবন্ধের শিরোনাম ছিল—যে কারণে রসের সঙ্গে সবাই বানরের মতো আচরণ করে। ভেতরে লেখা, লিভারপুল এলাকায় একমাত্র মাদক ব্যবসায়ীরাই বার্কলির সমান আয় করে। আরও লেখা হয়েছে, বার্কলির চোখ দেখে নাকি চিড়িয়াখানার গরিলা মনে হয়। নিবন্ধটি ছাপানো হয়েছে বার্কলি ও গরিলার ছবি পাশাপাশি দিয়ে! লেখাটি পুরোপুরি বর্ণবাদী রূপ নিয়েছে, কারণ বার্কলির দাদা একজন নাইজেরিয়ান। বর্ণবাদের কারণে এভারটনও নিয়েছে কড়া অবস্থান। ক্লাবে নিষিদ্ধ হয়েছে সান। বিষয়টি পুলিশকে জানিয়েছেন লিভারপুল শহরের মেয়র। এএফপি।