বর্শা নিক্ষেপে ‘সেঞ্চুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি তো ক্রিকেটীয় ব্যাপার-স্যাপার। বর্শা নিক্ষেপে সেই প্রশ্ন আসছে কেন? আসছে, কারণ রেকর্ড বই বলছে, এখন পর্যন্ত বর্শা নিক্ষেপে ১০০ মিটারের বাধা পেরোতে পারেনি কেউই। বর্তমানে রেকর্ডটা আছে চেক প্রজাতন্ত্রের ইয়ান জেলেজনির দখলে। ১৯৯৬ সালে গড়া এই রেকর্ড ৯৮.৪৮ মিটার। মজার ব্যাপার হলো, বর্শা নিক্ষেপের আদি রেকর্ডে কিন্তু ১০০ মিটারের বাধা পেরিয়ে গিয়েছিলেন একজন। ১৯৮৪ সালে বার্লিনের একটি মিটে জার্মানির উই হন ১০৪.৮০ মিটার দূরত্বে বর্শা ছুড়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন। কিন্তু এর পরই দর্শকদের নিরাপত্তার কথা ভেবে নতুন ধরনের বর্শার প্রচলন হয়, যেটি আগের তুলনায় বাতাসে কম ভেসে থাকে। ১৯৮৬ সালে নতুন নকশা করা এই বর্শা ৮৫.৭৪ মিটার দূরে নিক্ষেপ করে প্রথম বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন আরেক জার্মান ক্লাউস টাফেলমেইয়ার। সেই কীর্তির ১০ বছর পর জেলেজনির ৯৮.৪৮-এর বিশ্ব রেকর্ড।