প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বসূরিকে ছাড়িয়ে গেলেন সাঈদ আজমল। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়েই সাকলায়েন মুশতাকের এক বছরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার পাকিস্তানি রেকর্ড ভেঙেছেন আজমল। সিরিজের তৃতীয় ওয়ানডের আগে ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে এই অফ স্পিনারের উইকেট ছিল ১০১টি। ১৯৯৭ সালে সাকলায়েনও নিয়েছিলেন ১০১ উইকেট। এদিন নুয়ান কুলাসেকারাকে উইকেটকিপারের ক্যাচ বানিয়েই দুসরার জনককে টপকেছেন আজমল। আজমল এ বছর ৭ টেস্টে ৩৭, ৩১ ওয়ানডেতে ৫৬ ও ৯ টি-টোয়েন্টিতে ১০ উইকেট পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় অবশ্য শীর্ষ দশেও নেই আজমল। ২০০১ সালে ১৩৬ ও ২০০৬ সালে ১২৮ উইকেট নিয়ে প্রথম-দ্বিতীয় দুটি স্থানই দখলে রেখেছেন লঙ্কান অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন।