বর্ষসেরা একাদশে ভারত ও ইংল্যান্ডের আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। ঘোষিত একাদশে সর্বোচ্চ ছয়জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত ও ইংল্যান্ড দল থেকে।ওয়ানডে একাদশে সর্বোচ্চ পাঁচজন হলেন ভারতীয়। তবে টেস্ট একাদশে ভারতীয়দের মধ্যে কেবল জায়গা পেয়েছেন রাহুল দ্রাবিড়। অন্যদিকে ওয়ানডে একাদশে কেউ জায়গা না পেলেও টেস্ট একাদশে আছেন ইংল্যান্ডের ছয়জন ক্রিকেটার। ওয়েবসাইট।টেস্ট একাদশ: অ্যালিস্টার কুক, মোহাম্মদ হাফিজ, রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, ইয়ান বেল, ড্যারেন ব্রাভো, ম্যাট প্রিয়র, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইন, সাঈদ আজমল ও জেমস অ্যান্ডারসন।ওয়ানডে একাদশ: বীরেন্দর শেবাগ, শেন ওয়াটসন, বিরাট কোহলি, মাহেলা জয়াবর্ধনে, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, শহীদ আফ্রিদি, মিচেল জনসন, লাসিথ মালিঙ্গা, জহির খান ও সাঈদ আজমল।