বর্ষসেরা ক্যালিস
জ্যাক ক্যালিস এখনো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বিশেষ কিছু। ক্যারিয়ারের এই পড়ন্তবেলায় এসেও তিনি সেই প্রমাণ রাখলেন দেশটির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে। একই সঙ্গে তিনি আরও দুটি ক্যাটাগরিতেও সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। একটি হচ্ছে সেরা টেস্ট খেলোয়াড় হিসেবে এবং আরেকটি হচ্ছে ভারতের বিপক্ষে উভয় ইনিংসে সেঞ্চুরি করার বিশেষ পুরস্কার।২০০৪ সালেও ক্যালিস দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। ক্যালিসের পাশাপাশি এবি ডি ভিলিয়ার্স জিতেছেন সেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার। হাশিম আমলা পেয়েছেন দর্শক-সমর্থকদের ‘সবচেয়ে প্রিয়’ ক্রিকেটারের পুরস্কার। লনওয়াবো সতসোবের মাথায় উঠেছে সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের মুকুট।এদিকে, দক্ষিণ আফ্রিকায় বসবাসের সূত্রে নাগরিকত্ব নেওয়া পাকিস্তানি ক্রিকেটার ইমরান তাহিরকে যে প্রোটিয়া সাদর সম্ভাষণে নিজেদের করে নিয়েছেন তার প্রমাণ মিলেছে, এই ক্রিকেটার সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতায়। ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার সেরা ঘরোয়া ক্রিকেটেরও সেরা তারকা নির্বাচিত হয়েছেন। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার নাগরিকত্ব নিয়ে স্প্রিংবকদের পক্ষে খেলেছিলেন এই পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা এই লেগ স্পিনার।এ ছাড়া আরও একটি বিশেষ পুরস্কার ‘এমটিএন৪০’ ছিনিয়ে নিয়েছেন ফ্যাফ ডু প্লেসিস। পিটিআই।