প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশুর আগেও কজনই বা জানত তাঁর নাম! জন্ম তৎকালীন চেকোশ্লোভাকিয়ায়, জাতীয় দল স্লোভাকিয়া, ক্লাব ফেনারবাচে। অখ্যাত সেই মাইকেল স্টচই কাল হারিয়ে দিলেন লিওনেল মেসিকে! বর্ষসেরা গোলের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসিও, কিন্তু পুরস্কার জিতে নিয়েছেন ২১ বছর বয়সী স্লোভাক উইঙ্গার। ২০০৯ সাল থেকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বছরের সেরা গোলকে। ৮৫ আন্তর্জাতিক ম্যাচে ৮৪ গোল ও ক্লাব ফুটবলে ৫২১ ম্যাচে ৫০৮ গোল করা হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের নামে নামকরণ করা হয়েছে এই অ্যাওয়ার্ডের। প্রথমবার এটি পেয়েছিলেন সেই সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো, ২০১০ সালে তুর্কি মিডফিল্ডার হামিত আলটিনটপ ও ২০১১ সালে ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।