বর্ষসেরা টেনিস তারকার পুরস্কার জিতলেন কিম ক্লাইস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো ডব্লিউটিএ বর্ষসেরা টেনিস তারকার পুরস্কার জিতেছেন কিম ক্লাইস্টার্স। র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান নিয়ে বছর শেষ করেছেন বেলজিয়ামের এই টেনিস তারকা। এর আগে এ পুরস্কারটি প্রথমবারের মতো তাঁর হাতে উঠেছিল ২০০৫ সালে।২০০৯ সালে অবসর ভেঙে ফেরার পর সে বছর জিতেছিলেন সেরা প্রত্যাবর্তনকারী খেলোয়াড়ের পুরস্কার। আর এ বছর তৃতীয়বারের মতো ইউএস ওপেন শিরোপাসহ মোট পাঁচটি শিরোপা জিতেছেন ক্লাইস্টার্স। কোর্টে ফেরার মাত্র এক বছরের মধ্যেই বর্ষসেরা টেনিস খেলোয়াড়ের পুরস্কার জিততে পারবেন, এটা নিজেও ভাবেননি তিনি। বলেছেন, ‘কোর্টে ফেরার এক বছরের মধ্যেই এই পুরস্কার জেতাটা সত্যিই অভাবনীয় ব্যাপার। আমি ভাবতেই পারিনি এটা এত তাড়াতাড়ি আসবে।’এ বছরের সেরা প্রত্যাবর্তনকারী খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন জাস্টিন হেনিন। সেরা স্পোর্টসম্যানশিপ পুরস্কার পেয়েছেন এলেনা ডিমেনটেভা। জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন মারিয়া শারাপোভা। —রয়টার্স