বর্ষসেরা তালিকায় সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক অন্য ২০ জন ক্রিকেটারের সঙ্গে জায়গা পেয়েছেন দীর্ঘ তালিকায়। গত এক বছরের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসির পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল এই খেলোয়াড়দের নির্বাচন করেছে। কিছু দিন পর এই তালিকা ছোট করে সংক্ষিপ্ত তালিকা করা হবে। সেখান থেকেই বেছে নেওয়া হবে সেরা খেলোয়াড়কে। সব ক্যাটাগরি মিলিয়ে এই একটিই মনোনয়ন বাংলাদেশের। ওয়েবসাইট।