বর্ষসেরা তালিকায় সাকিব-নাসির-ইলিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের প্রাথমিক তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তিনটি আলদা ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন সাকিব আল হাসান, নাসির হোসেন ও ইলিয়াস সানি।সাকিব আল হাসানের মনোনয়ন বর্ষসেরা অলরাউন্ডারের তালিকায়। সেরা তরুণ খেলোয়াড়ের তালিকায় আছেন নাসির হোসেন। ইলিয়াস সানি আছেন বছরের আলোচিত টি-টোয়েন্টি পারফরম্যান্সের তালিকায়। গত বছরের ৪ আগস্ট থেকে এ বছরের ৬ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্সের বিচারে চূড়ান্ত হয়েছে এই মনোনয়ন।সেরা অলরাউন্ডারের ক্যাটাগরিতে সাকিব হাল হাসান লড়ছেন শহীদ আফ্রিদি ও মহেন্দ্র সিং ধোনির মতো নামী ক্রিকেটারের সঙ্গে। আছেন স্টুয়ার্ট ব্রড। গত জুলাই মাসে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ১৩ রানে ৫ উইকেট নিয়ে আইসিসির আলোচিত টি-টোয়েন্টি পারফরম্যান্সের তালিকায় স্থান করে নিয়েছেন ইলিয়াস সানি। বর্ষসেরা তরুণদের তালিকায় নাসির হোসেনকে লড়তে হচ্ছে সুনীল নারাইন ও জুনাইদ খানের মতো প্রতিভাদের সঙ্গে। এদিক দিয়ে নাসির বেশ খানিকটা এগিয়ে আছেন—এ কথা বলাই যায়।