বর্ষসেরা দলে নেই সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেন্দ্র সিং ধোনি নির্বাচিত হয়েছেন অধিনায়ক, তাঁর দলে জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এটি ২০১১-১২ সালের জন্য আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক দিন আগে গতকাল ঘোষণা করা হয়েছে এই দল। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবার নিয়ে টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই পেলেন। নির্বাচকেরা দল গঠনে বিবেচনা করেছেন গত বছরের ৪ আগস্ট থেকে এ বছরের ৬ আগস্ট সময়কালের পারফরম্যান্সকে।অলরাউন্ডার হিসেবে এই দলে ঢুকেছেন শহীদ আফ্রিদি। পাঁচ সদস্যের নির্বাচক প্যানেলে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ও কার্ল হুপার, শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু, অস্ট্রেলিয়ার টম মুডি ও ইংল্যান্ডের মহিলা দলের অধিনায়ক ক্লেয়ার কনর। তথ্যসূত্র: ক্রিকইনফো।বর্ষসেরা ওয়ানডে দল: গৌতম গম্ভীর, অ্যালিস্টার কুক, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাইকেল ক্লার্ক, শহীদ আফ্রিদি, মরনে মরকেল, স্টিভেন ফিন, লাসিথ মালিঙ্গা, সাঈদ আজমল ও শেন ওয়াটসন (দ্বাদশ খেলোয়াড়)।