বর্ষসেরা নাদাল-ওজনিয়াকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। ফিরে পেয়েছেন হারানো শীর্ষস্থান। বছরটা ভালোভাবে শুরু না হলেও শেষ পর্যন্ত ২০১০ সালটা অসাধারণই কেটেছে রাফায়েল নাদালের। বছর শেষে তার স্বীকৃতিও পেলেন এই স্প্যানিয়ার্ড। ২০১০ সালের আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) বিশ্ব চ্যাম্পিয়ন অর্থাৎ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এই সম্মানে এর আগেও একবার আলোকিত হয়েছেন নাদাল, ২০০৯ সালে।মহিলা এককে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন এই বছর ৬টি শিরোপা জেতা ক্যারোলিন ওজনিয়াকি। ওজনিয়াকির জন্য এই স্বীকৃতি ক্যারিয়ারে প্রথম। প্রথম ডেনমার্কের কোনো খেলোয়াড়ের জন্যও।