বর্ষসেরা বেনজেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন করিম বেনজেমা। সময় কত দ্রুতই না বদলে যায়! এক বছর আগেও বেনজেমাকে রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসিয়ে রাখতেন হোসে মরিনহো। অপেক্ষায় থাকতেন কখন ডাক পড়বে বদলি হিসেবে মাঠে নামার। দুঃসময়কে পেছনে ফেলে সেই বেনজেমা এখন মরিনহোর প্রথম পছন্দের স্ট্রাইকার। গোলও পাচ্ছেন। সেদিনও বার্সেলোনার বিপক্ষে করলেন এল ক্লাসিকো ইতিহাসের দ্রুততম গোল। এবার পেলেন দেশের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। বেনজেমা ভাসছেন উচ্ছ্বাসে, ‘যখন আমি আগের বিজয়ীদের দিকে তাকাই—জিদান, (থিয়েরি) অঁরি এবং আরও বড় সব খেলোয়াড়—তাদের সঙ্গে এই তালিকায় যোগ দিতে পেরে আমি গর্বিত।’ ওয়েবসাইট।