বর্ষসেরার তালিকায় তামিম-শফিউল
ক্রিকেটার তামিম ইকবালের স্বপ্ন—আইসিসির বর্ষসেরা কোনো একটা পুরস্কার জেতা। বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার এবার সে পথে কিছুটা হলেও এগোলেন। সপ্তম এলজি আইসিসি বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের মনোনীতদের তালিকায় আছেন তামিম। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের মনোনীতদের তালিকায়ও আছেন এক বাংলাদেশি—পেসার শফিউল ইসলাম।টেন্ডুলকার, শেবাগ, ধোনি, আমলা, ক্যালিস, ওয়াটসন ও বলিঞ্জার—এই সাতজন আছেন বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে খেলোয়াড় এই তিন তালিকাতেই। ৯ জন আছেন দুটি তালিকায়। আগামী ৬ অক্টোবর ভারতের বেঙ্গালুরুতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ঘোষণা হবে চূড়ান্ত বিজয়ীদের নাম। বিভিন্ন বিভাগে ৯টি ব্যক্তিগত পুরস্কার ছাড়াও ঘোষণা করা হবে বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও। তথ্যসূত্র: আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি।২০০৯ সালের ২৪ আগস্ট থেকে চলতি ২০১০ সালের ১০ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করেই নির্বাচন করা হয়েছে মনোনীতদের। সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ও আইসিসির ক্রিকেট কমিটির প্রধান ক্লাইভ লয়েডের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচক প্যানেল করেছে মনোনয়নের কাজটা। প্যানেলের অন্য সদস্যরা হলেন ইংল্যান্ডের অ্যাঙ্গাস ফ্রেজার, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, ভারতের রবি শাস্ত্রী ও জিম্বাবুয়ের ডানকান ফ্লেচার।বর্ষসেরা খেলোয়াড়ের চূড়ান্ত নির্বাচনটা করবে সাবেক খেলোয়াড়, ক্রিকেট সাংবাদিক, এমিরেটস এলিট প্যানেলের আম্পায়ার ও আইসিসি ম্যাচ রেফারিদের নিয়ে গড়া ২৫ সদস্যের জুরি বোর্ড।এবার যোগ হচ্ছে ‘এলজি পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ নামে নতুন পুরস্কার। নির্বাচক প্যানেল মনোনীত পাঁচ ক্রিকেটারের মধ্য থেকে সারা বিশ্বের ক্রিকেট-ভক্তরা ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভোট দিয়ে বর্ষসেরা হিসেবে বেছে নিতে পারবেন তাদের পছন্দের ক্রিকেটারকে। মনোনীত পাঁচ ক্রিকেটারের নাম ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা করা হবে আগামী ২৩ আগস্ট। আইসিসি বর্ষসেরা পুরস্কার ২০১০বর্ষসেরা ক্রিকেটারহাশিম আমলা, ডগ বলিঞ্জার, মাইকেল ক্লার্ক, মহেন্দ্র সিং ধোনি, রায়ান হ্যারিস, মিচেল জনসন, জ্যাক ক্যালিস, মরনে মরকেল, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, বীরেন্দর শেবাগ, ডেল স্টেইন, শচীন টেন্ডুলকার, ড্যানিয়েল ভেট্টোরি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন।বর্ষসেরা টেস্ট খেলোয়াড়হাশিম আমলা, জেমস অ্যান্ডারসন, মোহাম্মদ আসিফ, ডগ বলিঞ্জার, মহেন্দ্র সিং ধোনি, তামিম ইকবাল, মাহেলা জয়াবর্ধনে, জ্যাক ক্যালিস, সাইমন ক্যাটিচ, কুমার সাঙ্গাকারা, থিলান সামারাবীরা, বীরেন্দর শেবাগ, ডেল স্টেইন, গ্রায়েম সোয়ান, শচীন টেন্ডুলকার, শেন ওয়াটসন।বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়হাশিম আমলা, ডগ বলিঞ্জার, মহেন্দ্র সিং ধোনি, তিলকরত্নে দিলশান, রায়ান হ্যারিস, মাইক হাসি, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স, ড্যানিয়েল ভেট্টোরি, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট।