প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেগ স্টাম্পের ঠিক বাইরে পিচ করেছিল বলটা। হাশিম আমলা বুঝতেই পারেননি এতটা বাঁক নেবে সেটি। হতভম্ব আমলা আবিষ্কার করলেন ভেঙে গেছে অফ স্টাম্প। পরশু ভারত-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে রবিচন্দ্রন অশ্বিনের করা ক্যারম বলে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে যান দক্ষিণ আফ্রিকান ওপেনার। দুর্দান্ত ওই বলটির পর অ্যাডাম গিলক্রিস্ট টুইট করে বসেন, ‘এটাই টি-টোয়েন্টির বল অব দ্য সেঞ্চুরি!’ কাকতালীয়ই কি না, ক্রিকেট ইতিহাসে ‘বল অব দ্য সেঞ্চুরি’ যেটিকে বলা হয়, অ্যাশেজে মাইক গ্যাটিংকে করা শেন ওয়ার্নের সেই বলটাও লেগ স্টাম্পের অনেক বাইরে পিচ করে অফ স্টাম্প ভেঙে দিয়েছিল। একটা তুলনা তাই চলে আসে। অশ্বিন অফস্পিনার, ওয়ার্ন ছিলেন লেগ স্পিনার। তবে টি-টোয়েন্টির ক্রিকেটের বয়সই আর কত! টি-টোয়েন্টির ‘বল অব দ্য সেঞ্চুরি’ খেতাবটা যে বদলাবে না কে বলতে পারে! ওয়েবসাইট।