বল আর বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ইনিংসেই ৪৭ ওভার বল করলেন সোহাগ গাজী। এই অফ স্পিনারের চেয়ে টেস্টে নিজের প্রথম ইনিংসে বেশি বল করেছেন আর মাত্র একজন বাংলাদেশি। ২০০০ সালে বাংলাদেশেরই টেস্ট অভিষেকে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৫১ ওভার বল করেছিলেন মোহাম্মদ রফিক। বাঁহাতি স্পিনে সোহাগের মতোই ৩ উইকেট নিয়েছিলেন। ওই ইনিংসেই ৪৪.৩ ওভার বোলিং করেছিলেন নাঈমুর রহমান। ২০০১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক বাঁহাতি স্পিনার এনামুল হক হাত ঘুরিয়েছিলেন ৪৬ ওভার। অভিষেকে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি বল করার বিশ্ব রেকর্ডটি ইংল্যান্ডের টম কার্টরাইটের। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৭ ওভার বল করেছিলেন এই মিডিয়াম পেসার।