বল করলেন ধোনি, চটেছেন কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে এগিয়ে চলেছে ‘ঐতিহাসিক’ ম্যাচ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২০০০তম ম্যাচ। ভারত-ইংল্যান্ড দুদলই যখন ঐতিহাসিক এই ম্যাচ নিজেদের করে নিতে মরিয়া, তখন সবাইকে চমকে দিলেন মহেন্দ্র সিং ধোনি। উইকেটকিপিংয়ের দায়িত্ব রাহুল দ্রাবিড়ের হাতে তুলে দিয়ে বল করলেন নিজেই!আজ চলমান দ্বিতীয় দিনের খেলা শেষে হয়তো ব্যাখ্যা দেবেন ‘বোলার’ ধোনি। তবে ধোনি মাঠে থাকার সময়েই তাঁকে কাঠগড়ায় দাঁড় করালেন কপিল দেব। সাবেক এই অধিনায়কের অভিযোগ, নিজে বল করে টেস্ট ক্রিকেটকেই ‘ব্যঙ্গ-বিদ্রূপ’ করেছেন ভারতীয় অধিনায়ক।‘নিজে বল করে ধোনি টেস্ট ক্রিকেটের সঙ্গে ব্যঙ্গ-বিদ্রূপ’ করেছে। টেস্টের দ্বিতীয় দিনের খেলায় এটা কখনোই মেনে নেওয়া যায় না’—কপিলের বরাত দিয়ে এ বক্তব্য প্রচার করেছে একটি ভারতীয় নিউজ চ্যানেল।ধোনির পর জহির খানেরও কড়া সমালোচনা করেছেন কপিল। সাবেক এই অধিনায়ক মনে করেন, জহির হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বলেই বল হাতে তুলে নিতে হয়েছে ধোনিকে। ‘এই ঘটনার জন্য দায়ী জহির। ও-ই দলকে সমস্যায় ফেলে দিয়েছে। টেস্ট ক্রিকেটে ফেরার আগে নিজের ফিটনেস সম্পর্কে সচেতন থাকা উচিত ছিল জহিরের’—ক্ষুব্ধ প্রতিক্রিয়া কপিলের।কপিল সমালোচনা করলেও বোলার হিসেবে ধোনি খারাপ করেননি। উইকেটের দেখা না পেলেও ইংল্যান্ডের রানের চাকা ঠিকই টেনে ধরতে পেরেছেন। ৮ ওভার বল করে দিয়েছেন ২৩ রান, গড়ে ২.৮৭। ইকোনমি রেটের দিক থেকে ইশান্ত শর্মা ও হরভজন সিংয়ের চেয়েও ভালো বোলিং করেছেন ধোনি! ওয়েবসাইট।