বল গেল কই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানিং বিটুইন দ্য উইকেট কিংবা শট খেলার সময় শরীরের থলথলে মেদ দেখে মনে হবে ফিটনেস নিয়ে বোধ হয় ভাবেন না মোহাম্মদ শেহজাদ! তবে আফগান উইকেটকিপার-ব্যাটসম্যানের ব্যাটিংয়ে মনোযোগে যে ঘাটতি নেই, সেটি বলাই যায়। টি-টোয়েন্টিতে এমনিতে তো আর সেঞ্চুরিসহ ১২৮৭ রান করেননি। বোলারদের হতাশামাখা মুখ দেখে বুঝি বিমল আনন্দ পান শেহজাদ! কাল পঞ্চম ওভারের প্রথম বলে শন উইলিয়ামসকে এমনই এক ছক্কা মারলেন যে জিম্বাবুয়ের স্পিনারের মাথায় হাত! লং অন দিয়ে উড়িয়ে মারা সেই বল পড়ল একদম গ্যালারিতে। ছক্কার এমনই জোর, বলই খুঁজে পাওয়া কঠিন হয়ে গেল। তখন টি-টোয়েন্টির সেই থিম সং বাজিয়ে দিলে মন্দ হতো না—‘চার-ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’? এখানে ‘গড়াইয়া’র জায়গায় হবে ‘উইড়া’! স্টার স্পোর্টস।