বল না করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ান হিলি
ইয়ান হিলি

১১ বছরের টেস্ট ক্যারিয়ার, অথচ কোনো দিন শখ করেও বোলিং করতে চাননি ইয়ান হিলি। কখনো বল না করে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে সবার ওপর অস্ট্রেলিয়ান এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ক্যারিয়ারের ১১৯ টেস্টে কোনো দিন বোলারের ভূমিকায় দেখা যায়নি হিলিকে। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং আছেন হিলির পরই। দীর্ঘদিন নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন, ম্যাচের পরিস্থিতি বুঝে একেক সময় বল তুলে দিয়েছেন একেকজনের হাতে। কিন্তু ক্যারিয়ারের ১১১ টেস্টে কোনো দিন নিজে বল করেননি। ১০০ কিংবা তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন, অথচ কখনো বল করেননি এমন ক্রিকেটার আছেন আরও একজন। গুনে গুনে ঠিক ১০০ টেস্ট খেলেছেন, কিন্তু কখনোই একটি বলও করা হয়নি সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসেরও। ওয়েবসাইট।