প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট ম্যাচ শেষে জয়ী দলের সবাই কোন স্মারক নেওয়ার চেষ্টা করে? অবশ্যই স্টাম্প। ফুটবলে গোলপোস্ট তো আর নেওয়া যায় না, বলটাই সবার কাছে কাঙ্ক্ষিত! আর হ্যাটট্রিক করলে বলের চেয়ে ভালো স্মারক আর কী হয়! সাউদাম্পটন উইঙ্গার সাদিও মানে যেমন পরশু ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন। ম্যাচ শেষে বলটা হাতে নিয়ে তাই মাঠ ছাড়ছিলেন। কিন্তু রেফারি আন্দ্রে মেরিনার হঠাৎ এসে বলটা কেড়ে নেন। মানে তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। সেই হতভম্ব ভাব কেটে যাওয়ার আগেই মেরিনার মুচকি হেসে আবার বলটা ফিরিয়ে দিলেন মানেকে। বোঝাই গেল, তিনি আসলে রসিকতা করছেন। মানেও সেটি বুঝতে পেরে হেসে ফেললেন। হ্যাটট্রিক করা বলটা কি আর ছাড়া যায়? ইএসপিএন।